এসো কোরআনের ছায়াতলে

0

এসো কোরআনের ছায়াতলে

আল্লাহর উপর ভরসা করো

এটাই ভালো পথ,

নবীর মতে জীবন গড়া

এটাই সেরা মত।

ইসলাম হলো সহজ সরল

গরল কিছু নেই,

দ্বীনের উপর চললে পরে

তুমিই হবে জয়ী।

সত্য পথে সকল সু পথ

মিথ্যা মানে অসার,

কোরআন আমায় শিখিয়ে দেয়

আদব উঠা বসার।

আমরা কেবল দাস তাঁহার

যিনি অসিম অপার,

অন্ন দিয়ে জল দিয়ে

জীবন বাঁচায় সবার।

তিনি মহান তিনি রহিম

আকাশ জমিন তার,

মালিক মাওলার দ্বীন মানিলে

ভয় রবেনা আর।

সূর্য উঠে চন্দ্র উঠে

ডোবে আপন সময়,

উড়ছে পাখি গাইছে গান

চলছে সুদূর অভয়।

জোয়ার এসে যায় তলিয়ে

ডোবা খাল বিল,

পলে পলে সূর্য কিরন

করে ঝিলমিল।

চলছে সবাই আপন পথে

ধরে রবের খুঁটি,

জোড়ায় জোড়ায় সাজিয়ে রাখা

উঁচু নিচু ঝুঁটি।

সবাই তারা মানছে হুকুম

মহান আল্লাহ তায়ালার,

যায়রে শোনা নিরব ঝিকির

সাগর নদী নালার।

বলছি শোনো চিন্তা কোনো

নেইরে মোমিন হায়

ক্ষমা পেতে দয়াল রবের

নরক হেসে গায়।

কোরআন হল জীবন বিধান

হাদিস তাঁহার হাল,

এই কোরআন হবে নিদান কালে

মুক্তি পাওয়ার ঢাল।

খালিদ বিন আকরাম


Post a Comment

0Comments
Post a Comment (0)