এসো নামাজ পড়ি
ওমর ফারুক
❑
পাপ মুক্ত জীবন গড়ি
সদাই সত্য বলি,
প্রস্তুত মোরা থাকবো প্রিয়
মিথ্যা দিবো ছাড়ি।
❑
আমরা আদম মানব সন্তান
চলি আল্লাহর ঘরে,
অজু গোসল সালাহ পালন
করিবো মমিন বসি।
❑
খুতবা পাঠ করিছেন ইমাম
মধুর আল্লাহর বাণী,
মুগ্ধ হয়ে শুনছি সবাই
হাত উঁচিয়ে বলি।
❑
মোরা মানব নবীর উম্মত
সৃষ্টি সেরা জীব,
মিথ্যা কথা বর্জন করি
সঠিক পথে বাঁচি।
❑
প্রভু মোদের বাঁচিয়ে রাখেন
কতো নিয়ামত দিয়ে,
সুখের দিনে দুখির কথা
কেমনে যাইগো ভুলি!
❑
আসা যাওয়ার চিন্তা করি
মৃত্যু সনদ হাতে,
আপন সবই পর হইবে
যাইবো মাটির ঘরে।

