মুয়াজ্জিনের আহবান _ ওমর ফারুক

0


মুয়াজ্জিনের আহবান

ওমর ফারুক

❑

গভীর রজনীতে ডাকিছে মুয়াজ্জিন

ওঠো হে মুসলমান,

আল্লাহর প্রিয় নবীর উম্মত

ডাকিছে ভোরে মুয়াজ্জিন।

❑

নিরব প্রভাতে ঘুমিয়ে মুসলিম

জাগো পিয়ারা বান্দা,

জাগো নবীর প্রিয় উম্মত

জাগো আল্লাহর বান্দা।

❑

জাগো জাগো পিয়ারা উম্মত

নিশি'যে ভোর হলো,

রোজা সালাহ পালন করি

একে অপরকে তোলো।

❑

মায়াবী কন্ঠে গাইছেন নাত

মসজিদে ডাকে মুয়াজ্জিন,

শুনছি মোরা কান পেতে শুয়ে

ওঠো ওঠো হে মমিন।

❑

মোরা মুসলিম ইবাদত করি

ঘুমাইওনা আর মুসলিম,

আল্লাহর আইন করিবো পালন

জেগে ওঠো হে মুসলিম।

❑

জেগে ওঠো মা ভগ্নি সকল

রাঁধিবো মোরা খাবার,

তোমাদের প্রাণেতে আল্লাহ ভীতি

তোমরা ঘুমিওনা আর।

❑

রোজা রাখিবো ওঠো মুসলিম

সময়'যে হলো ভোর,

অলসতা নয় জাগো মমিন

নিশি'যে হলো ভোর।

❑

শোনো মুসলিম ফজরের আযান

চলো আল্লাহর ঘরে,

সালাহ্ পালন করিবো মুসলিম

ঘুমাইওনা আর নীড়ে।

 

Post a Comment

0Comments
Post a Comment (0)