রাসুল মুহাম্মদ (সাঃ)

0

রাসুল  মুহাম্মদ (সাঃ)

"বারোই রবিউল আওয়ালে " মা আমিনার কোলে,

সাম্যবাদের কান্ডারী  হজরত মহম্মদ জন্ম নিলে।

অনেক কষ্ট করলে আরব জাতির মিলন হেতু,

অবশেষে তুমি রচিলে তাদের মধ্যে প্রেমের সেতু ৷

বহু গোষ্ঠিতে বিভক্ত হয়ে  চলতো  তাদের হানাহানি,

এক জাতি করে শোনালে তাদের এক আল্লাহর বাণী৷

জাত পাতের ভেদাভেদ আর উঁচু নিচু ভুলে,

মানুষ আমরা সবাই সমান একথা তুমি শোনালে।

তোমার প্রচারিত ইসলামকে আমি এ কারনে মহান কই,

জন্ম সূত্রে ইসলামে কেউ ছোট বড় কভু নই ৷

তুমি শোনালে মানুষের মাঝে আলকোরআন এর সাম্য বাণী,

যা ছিল আছে আগামী দিনেও থাকবে বলে আমি মানি৷

ওহির মারফত পেয়েছো এলেম নবী হজরত মুহাম্মদ,

তোমার বিধান পড়ে ভাবি তুমি বিশ্বের মহা সম্পদ৷

প্রণাম তোমায় শত কোটি রাসুল মুহাম্মদ,

আমার গুরু 'কাজী নজরুল ' তোমারই উম্মত ৷

দেখি যখন তোমার বিধান পর্দা মেনে চলছে নারী,

তখন আমি সেই নারীকেও  ভক্তিভরে শ্রদ্ধা  করি৷

যখন ভাবি তোমার দেখানো ইসলাম হলো একমাত্র সত্য পথ,

অভাগা আমি তাই তো হতে পারিনি তোমার উম্মত।

সারা বিশ্ব গাইছে আজকে তোমার জয়গান,

আরব জাতিকে তুমিই দিয়েছিলে শান্তির ফর্মান।

তোমার কথা পড়ে মোর প্রাণ তব চরণে পড়েছে লুটি,

হৃদয় চাইছে তোমার চরণে ফুল হয়ে ফুটে উঠি ৷

পার্থিব সিংহ


Post a Comment

0Comments
Post a Comment (0)