প্রিয় নবী মোহাম্মদ (সাঃ)
বারোই রবিউল আওয়ালে উঠিলো রবি মক্কায়,
সারাজাহানের পথদিশারী নবী এলো দুনিয়ায়।
মা আমেনার গর্ভে থেকেই এতিম হলেন তিনি,
পূর্ণিমা চাঁদ আলোর দিশায় কোল জুড়ালেন যিনি।
আকাশ বাতাস গাইছে যে গান নবীর আগমনে,
দুধমাতা বিবি হালিমা তাঁকে নিলেন নিয়ম মেনে।
এতিম বলে কেউ নিল না মোদের নবীজীকে,
বিবি হালিমা নিলেন তুলে দূর্বল উটের পিঠে।
দূ্র্বল উট সমানে গেলো সব পিছনে রেখে,
সব সোয়ারী অবাক হলো এই কাহিনি দেখে।
দুধ দিতোনা যে উটনি ছাড়িল দুধের ঢেউ,
তৃপ্তিভরে খাইতেন সবে বুঝেনি রহস্য কেউ।
বিবিহালিমার নীড়খানিতে ছিল বরকত ভরে,
খোদার দয়ায় ঘুচলো আঁধার চিরজনমের তরে।
পাঁচ বছর বয়সে নবীএলেন নিজ মায়ের ঘরে,
মাকে হারালেন দয়ার নবী এর কিছুদিন পরে।
মা-বাপ হারা এতিম নবী রইলেন দাদার ঘরে,
দুখ্সাগরে ভাসিয়ে দাদা গেলেন পরপারে।
দয়ার নবী রইলেন এবার আপন চাচার ঘরে,
ছাগল চরিয়ে দিন কাটাতেন রোদ বৃষ্টি ঝরে।
এরমধ্যেই প্রাণের নবীর কপাল খুলিল বুঝি,
বিবি খাদিজার নজরে এলো নূরের নবীজি।
খোদার ইচ্ছায় সতি খাদিজা হলেন নবীর বিবি ,
যা ছিল তাঁর ধনসম্পদ দিলেন তাঁকে সবই।
দ্বীনের লাগি প্রাণের নবী সব এসেছেন ছেড়ে!
মক্কাবাসী কাফের নাকি ফেলবে তাঁকে মেরে।
চল্লিশ বছরে নবুয়্যত-প্রাপ্ত হলেন যখন তিনি,
প্রাণের বিবি খাদিজা সদা পাশেই ছিলেন যিনি।
শত্রু-মিত্র সবার কাছে পেতেন আল-আমিন ডাক,
ব্যবহারে তাঁর মানতো সবাই, শত্রু যতই থাক।
বিদায় হজ্জের ভাষণে তিনি দিলেন যে সব বাণী,
শেষ নবীজীর উম্মত হয়ে সেসব কি আমরা মানি?
নবীই আমার দিক দিশারি নবীই তো কাণ্ডারী
নবীর তরে জীবন দেব হাতে নিয়ে তরবারি।
তোমার কাছে শেষ মেনাজাত আল্লাহ দয়াবান,
নবীর রওজা দেখিয়ে তবেই মৃত্যু করো দান।
মোসাঃ জান্নাতুল মাওয়া

