ঈদের খুশি
আব্দুল্লাহ জিয়াদ
রমজানের ঐ রোজার শেষে
মুমিন বান্দার হৃদয় হেসে
এলো খুশির ঈদ
ধনী'র হৃদয় নরম হলো
দান দক্ষিণায় মেতে উঠলো
হাসলো গরীব হৃদ।
ঈদের খুশি উড়ছে দেখো
হিংসা জিদ দূরে রাখো
এসো কাঁধ মিলাই
ভ্রাতৃত্ব বোধ জেগে তুলে
খুশিতে মাতি সবাই মিলে
এসো প্রেম বিলাই।
ঈদের খুশি সবাই মিলে
উপভোগ করি খাস দিলে
ফিরনি পায়েস খাবো
নতুন জামা নতুন কাপড়
সকাল বিকাল কিংবা দুপুর
আত্মীয় বাড়ি যাবো।

