অন্য রকম ঈদ _ জান্নাতুল মাওয়া

0



অন্য রকম ঈদ

জান্নাতুল মাওয়া

❑

সাঁঝ আকাশে রোজার শেষে

ভাসলো ঈদের চাঁদ

ধনী -গরিব খুশির ঈদে

মিলায় কাঁধে কাঁধ।

 

নতুন জামা গায়ে দিয়ে

ঈদগাহেতে যায়

কোভিড এসে ঈদের খুশি

কেড়ে নিলো হায়।

 

ঈদের বাজার চলছে জমে

মাঠে নামাজ নাই

রমজানেরই রোজার শেষে

গানটি তবু গাই।

 

মজার মজার সেমাই খেয়ে

ঘুরবো কোথা বল্?

মোবাইল ফোন হাতে নিয়ে

নিরিবিলি চল্।


Post a Comment

0Comments
Post a Comment (0)