ঈদের খুশি
আবু হেনা মোস্তফা কামাল
❑
রমজানের একমাস সিয়াম সাধনার
পর,
ঈদ-উল-ফিতর নিয়ে আসে খুশির
খবর।
আসে কাছে আপন জন, যেন মহা
মিলন
থাকি আশে পথ চেয়ে, তারা
আসে কখন।
ঈদ শেষে ওরা চলে গেলে আবার
আঁধার,
আলো নিভে, আমাদের পর্ণকুটিরে
আবার।
তাই চাই ঈদটা বিলম্বে আসুক,
আরো পরে,
সময় এমনই বাঁধা, শূন্যতা
নেমে আসে ঘরে।
হয়ে পড়ি আবার দু'জন, চলি
যে ঢিমে তালে,
ওরা শত ব্যস্ত নিজ নিজ কাজে,
এমনই চলে।
তাই তো আমাদের এই পথ চাওয়াতেই
সুখ,
ওদের আসার পথ চেয়ে, হয়ে
থাকি উন্মুখ।

