খুকুর ঈদ _ ফরিদা ইয়াসমীন নার্গিস

0


খুকুর ঈদ

❑

লাল জামা নিয়ে মামা

এলো চাঁদ রাতে,

আইসক্রিম চকলেট

ছিল তার সাথে।


তাই দেখে খুকুমণি

খুশি হল ভারী,

পূর্ণিমা চাঁদ হাসে

কচি মুখে তারই।


আধভাঙ্গা দাঁত তার

রেখেছে সে খুলে,

খাওয়াদাওয়া ঘুম সব

গেল যেন ভুলে।


ভাবে শুধু ভোর হতে

আর কত বাকি,

সূর্যটা আজ তবে

দিবে নাকি ফাঁকি?


মাকে বলে বারবার

হয়েছে কি ভোর?

আজ মাগো সারারাত

খুলে রাখো দোর।

 

ফরিদা ইয়াসমীন নার্গিস

১৪.০৫.২০২১

পিরোজপুর।

 


Post a Comment

0Comments
Post a Comment (0)