এক ঝলক হাসি যেনো এক পশলা বৃষ্টি

0


এক ঝলক হাসি যেনো এক পশলা বৃষ্টি

শাহ ইদ্রিস

❑

একবার ঈদুল ফিতরের ঈদে বাড়ি যাবো, আমার কর্মস্থল সিলেট থেকে বগুড়া। তো যথারীতি টিকেট কিনেছি ঈদের সপ্তাহ খানেক আগে—ই শ্যামলী পরিবহন থেকে । ঈদের সময় সব পরিবহন মালিকরা টিকেটের দাম ডাবল করে দেয়। টিকেট কেনার সময় কাউন্টারে আরেক মজার কাহিনী । কাউন্টারে দায়িত্বরত কর্তাব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবো। বললাম বগুড়া যাবো? বগুড়ার কোনো টিকেট নাই । বললাম—কেনো। সে বললো — ‘আমি জানি না’। আমি মৃদু হেসে বললাম—তাহলে কি আমি জানি? সে আবার বললো —‘আমি জানি না’। আমি এবারে বললাম—তাহলে নিশ্চয়—ই রংপুরের টিকেট রয়েছে। সে হেসে উঠে বললেন—আপনি তো গণকের মতো ভালো জানেন । জি¦ ভাই আমি গণকের মতো আপনারদের স্বভাব চরিত্র জানি । গত পৌণে এক দশক যাবৎ রংপুরের টিকেট কিনে রংপুর যেতে পারিনে। এ আমার বড়ো আফসোস ভাই। কি আর করা বাধ্য হয়ে—ই রংপুরের টিকেট নিলাম।

ঈদের তিন দিন আগে সিলেট থেকে রওনা দিলাম শ্যামলী পরিবহনে বগুড়ার উদ্দ্যেশে সন্ধ্যা সাড়ে সাতটায়। কদমতলী বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু। বাসস্ট্যান্ড থেকে হুমায়ন রশিদ চত্তরে আসতে সময় লেগে গেল আধা ঘন্টা। রাস্তায় ব্যাপক জ্যাম। রাত্র ভোর চারটার সময় ঢাকার চন্দুরায়। তারপর গাড়ি দ্রæত গতিতে ছুটলো এসে পড়লাম টাঙ্গাইল জেলার মির্জাপুরে । গাড়ি চলছিল কচ্ছপ গতিতে। একটি সময় এসে স্টপ হয়ে গেলো। তখন ঘড়েিত দশ এগারটা । বাসের মানুষ অতিষ্ট হতে শুরু করলো । গাড়িতে অনেকে নামতে শুরু করলো । এমন কি অনেকে প্রাকৃতিক কাজও সেরে নিচ্ছিলো সুযোগে। বাসের মধ্যে যাদের ছোটো সন্তা ছিলো তাদের অবস্থা ত্রাহি ত্রাহি। অনেকে সুপারভাই ও ড্রাইভাকেও তাড়া দিচ্ছিলো। ড্রাইভারের—ই কি বা করার রয়েছে। সামনের গাড়ি যদি না চলে—পিছনের গাড়ি চলবে কি করে। গাড়ি ভর্তি মানুষ ত্যক্ত বিরুক্ত । আমার এসব বিষয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। আমি এক মানুষ বাপু কোনো ঝামেলা নাই । আমি মানুষের কথা শুনছিলাম। এবার একটা কিছু একটা বলা দরকার। গাড়িতে আমরা সবাই উত্তর বঙ্গের মানুষ। তাই সাহস করে বললাম—আপনারা এতো এতো ত্যক্ত বিরুক্ত হচ্ছেন কেনো ভাই? হবো না মানে? আমি সবার উদ্দেশ্যে বললাম দেখেন আমাদের গাড়ির ভাড়া ডাবল নিয়েছে । আর আমরা বেশি টাকা দিয়ে টিকেট কিনেছি। সুতরাং গাড়ি আস্তে আস্তে চলছে ভালই লাগছে। বেশি টাকা দিয়েছি, তাই বেশি সময় গাড়িতে থাকতে পারলাম । আমাদের টাকার উসুলটা উঠে গেলো। আমার এই কথা শুনে গাড়ির সবাই এক ঝলক হেসে দিলো। এ এক ঝলক হাসি যেনো এক পশলা বৃষ্টির মতো। গাড়ি ভর্তি ঘরমুখো মানুষের মন উর্বর করে তুলে ছিল । অসহ্য অস্থিরতার মধ্যে এতোগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পেরে একটুখানির জন্যে হলেও আমার ঐ ঈদ যাত্রায় ভালো লেগেছিলো।

 

Post a Comment

0Comments
Post a Comment (0)